খানসামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে রাসকালী মন্দিরে পদাবলী কীর্তন চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত জীবন রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজার ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের ছেলে। তিনি বিবাহিত ও তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, হরিবাসরে পদাবলী কীর্তন চলাকালে মন্দিরে বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন রায়। পরে স্থানীয়রা জীবন রায়কে উদ্ধার করে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর পর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাহকার্য সম্পন্ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত