বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Share

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সকাল সাড়ে ৮ টায় উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়ার দক্ষিণ প্রাণনগর এলাকায় ঘটনা ঘটে। দিনোমোহন রায় (৪৫) উপজেলার শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাটিয়া দিঘী গ্রামের মৃত মুকুন্দু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সাতোর ইউনিয়নের দলুয়া এলাকার মৃত সুন্দর আলী ব্যপারীর ছেলে খোকন মিয়ার বাড়িতে দীর্ঘ ১৪ বছর ধরে কৃষি জমিতে ডেইলি লেবার হিসাবে কাজ করতেন কৃষি শ্রমিক দিনোমোহন রায়। কাজ করার সময় পানির প্রয়োজন হলে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন এবং বলেন লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুও মামলা প্রক্রিয়াধীন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত