সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

Share

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিহত হয়েছেন বীরগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন।

শনিবার (সকাল) ঘোড়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক নাসিম, যিনি বীরগঞ্জের যদুর মোড় এলাকার বাসিন্দা। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি বীরগঞ্জ উপজেলার পশ্চিম চাকাই এলাকায়। তিনি তিনি বীরগঞ্জ সদরের দত্ত মার্কেটে ‘শাহীন গার্মেন্টস’ নামে একটি দোকানের মালিক ছিলেন। আনোয়ারের মৃত্যুর বিষয়টি বীরগঞ্জ২৪-কে নিশ্চিত করেছেন তার ভাতিজা এরশাদ। তিনি জানান, মরদেহ বর্তমানে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে রাখা হয়েছে এবং দাফনের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। উনিও ঘোড়াঘাটের দুর্ঘটনায় শিকার সেই মাইক্রোবাসে ছিলেন।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ধুলাউড়ী কাশিমনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তার স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক রমজান আলী পরিবারসহ জামালপুর থেকে মাইক্রোবাসযোগে বীরগঞ্জে ফিরছিলেন। পথে ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত