বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর মহাসড়কের বিরামপুর টাটাকপুর এলাকায় মিনি ড্রাম্পার ট্রাক ও যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতের ঘটনা ঘটেছে ।নিহত ব্যক্তি হলেন বগুড়া জেলার বনানী শাহজাদপুর মন্ডল পাড়ার রাসেল মন্ডলের ছেলে আবু হামিদ(২৩)।

মঙ্গলবার (১০ জুন ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুরগামী ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিচুর একটি মিনি ড্রাম্পার ট্রাক এর সাথে, বিরামপুর টাটাকপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মিনি ড্রাম্পার ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। এঘটনায় বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মিনি ড্রাম্পার ট্রাকের হেলপার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মিনি ড্রাম্পার ট্রাকের চালক আঃ মুমিন (৩৮) এর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য বগুড়ায় চলে যান বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম।চালক আঃ মুমিন বগুড়া জেলার শাহজাদপুরের জাহিদুল ইসলামের ছেলে।

যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে মিনি ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মঙ্গলবার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বগুড়া – ড ১১-২৭৮৭ নাম্বারের একটি মিনি ড্রাম্পার ট্রাক ও ঢাকা মেট্রো ব ১৩-২১৮২ নাম্বারের একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত