বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

Share

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ উপজেলার এক স্কুল শিক্ষক ও তার স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, জামালপুর থেকে সপরিবারে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রমজান আলী। ভোরের দিকে গাইবান্ধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নাসিম নিহত হন। এ সময় মাইক্রোবাসে থাকা শিক্ষক মোঃ রমজান আলী ও তার স্ত্রী গুরুতর আহত হন। এছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত চালক নাসিমের বাড়ি চাকাই যদুর মোড় এলাকায় বলে জানা গেছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত