বীরগঞ্জে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পথসভা অনুষ্ঠিত

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর বীরগঞ্জে বুধবার ২৮ মে’২০২৫ বিকেল সাড়ে ৫টায় পূর্ব ঘোষিত সময় সূচী অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী, কুশলী, অস্ত্রহীন অগ্রসেনা, রাজপথের লড়াকু এবং জাতীয় নাগরিক পার্টি (NCP)’র উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম দিনাজপুরের বীরগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত পথসভায় ভাষণ দেন।

কলেজ সংলগ্ন গোলাপগঞ্জ মোড়ের মাদকের আস্তানার কঠোর সমালোচনা করে তিনি বলে এনসিপি’র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো স্বচ্ছ রাজনীতি, থাকবে না হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল ও ঘাট দখলের মত জঘন্য ঘটনা।

অপরাধীদের কোন শক্তি নাই, তার বাস্তব প্রমান খুনি হাসিনা, অনেক দাপট খাটিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দীর্ঘদিন, এখন তার দোসর এবং দলীয় গুন্ডাদেরকে এতিম বানিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দলীয় বিবেচনায় মত পার্থক্য থাকতেই পারে তাই বলে আমরা কেউ কারো প্রতিহিংসার বস্তু নই, টার্গেটফুল শত্রু নই।

এনসিপি মনে করে প্রতিটি দলের রাজনৈতিক কালচার হবে সভ্য জীবনযাত্রার নিত্য দিনের রুটিন ওয়ার্ক। দলের নেতাকর্মীরা হবে প্রশিক্ষিত মডেল ব্যক্তিত্ব।

আমরা পরস্পর প্রতিযোগি-প্রতিদ্বন্দ্বি কিন্তু প্রতিহিংসা পরায়ন নই। অতীতের নোংরা কালচার থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে হবে। আমার দল বাদে বাকীরা সবাই প্রতিপক্ষ এমনটি ভাবা সঠিক নয়।

যিনি দক্ষ, ত্যাগী, কর্মোঠ, যোগ্য, কাজে ভালো, সর্বজন গ্রহনযোগ্য তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবেন তাতে আপত্তি নাই।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাই যুব সমাজ এবং সর্বস্তরের জনতাকে সজাগ থাকার বিনীত অনুরোধ জানান।

কোন মার্কাকে ভোট নয়, যিনি ভালো মানুষ, যিনি ভালো কাজ করেন, স্থানীয় সর্বোচ্চ ভালো মানুষের তালিকাভুক্ত তাকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন।

এ সময় এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক বৈষম্য বিরোধী আন্দোলনকারী আল আমিন, জেমিয়ন রায়, সজিব, ফাহিম, জুবায়ের সহ অন্যরা জানান, ইতোমধ্যে জেলার বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ উপজেলায় কর্মসুচি পালিত হয়েছে।

পরবর্তীতে খানসামা, চিরিরবন্দর ও রাতে দিনাজপুর সদরসহ মোট ৭টি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (NCP)’র জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত