বীরগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবসের উদ্বোধন

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে ট্রাইকো-কম্পোস্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) বেলা ১১ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও ড. কাজী শিরীন আখতার জাহান, এসএমও ড. মোঃ রেজওয়ান ভূইয়া, পিএসও ড. মোঃ শাখায়াত হোসেন এবং বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। এর পরে বর্ষা বাজারে ধানের সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ট্রাইকো-কম্পোষ্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. কাজী শিরীন আখতার জাহান জানান, এই সার ব্যবহারে ধান আবাদে শতকরা প্রায় ৫০ ভাগ পটাশ সার সাশ্রয় করা সম্ভব। শুধু তাই নয়, এই সার ব্যবহারে ধানের রোগ বালাই কম হয়। ফলশ্রুতিতে ট্রাইকো-কম্পোষ্ট ব্যবহারে

পটাশ সার সাশ্রয় সহ ছত্রাকনাশক এর ব্যবহারও কমবে, যা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, ব্রি ধানের ব্লাস্ট দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ট্রাইসাইক্লাজল গুণের ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে সফল ভাবে কৃষক পর্যায়ে ধানের ব্লাস্ট রোগ দমন করতে সক্ষম হয়। উক্ত মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকো-কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত