বিবেক বেঁচে দিয়ে, দলের প্রতি অন্ধ হয়ে, মার্কার প্রতি দাসত্ব করে, নিজেকে বন্ধক দিবেন না- সারজিস আলম

Share

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চালের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিবেক বেঁচে দিয়ে, দলের প্রতি অন্ধ হয়ে, মার্কার প্রতি দাসত্ব করে, নিজেকে বন্ধক দিবেন না। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসেছিল।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে নিজেদের বিবেককে জাগ্রত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে থাকি। যে ভালো কাজ করবে, জনগণ তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে। আগামী নির্বাচনে দলীয় পরিচয় কিংবা প্রতীকের ভিত্তিতে নয়, বরং ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আমরা রাজনৈতিক প্রোগ্রাম করতে আসিনি। দিনাজপুরের প্রতিটি উপজেলার মানুষের কথা ও সমস্যা জানতে এসেছি।

তিনি আরো বলেন, এর আগে দেখা গেছে, কিছু লোক টাকা দিয়ে মনোনয়ন কিনে, মার্কা ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে জিতেছে। এরপর পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর তাদের কোনো খোঁজ থাকে না। এই অপসংস্কৃতির রাজনীতি এখনই বন্ধ হওয়া উচিত।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত