দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন মোটরসাইকেল আরোহী।

সোমবার (১৬ জুন ২০২৫) মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এই দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন দুইজন। পথে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার রামপুর জগন্নাথপুর এলাকার আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই এলাকার মোতালেব (৩৩)।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর শিবনগরের রাজারামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এবং এক আরোহী নিহত হয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে, সোমবার রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত