বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারটি ফার্মেসিকে জরিমানা

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৫) দুপুরে বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদমিনার এলাকা ও ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঔষধের দোকানে সেম্পল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর আহমেদ এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, সেম্পল রাখা এবং নানা অভিযোগে কবিরাজহাট এলাকার রনি মেডিকেল,মা মেডিকেল হল এবং বীরগঞ্জ পৌরশহরের সেবা ফার্মেসি ও মোস্তাকুল ফার্মেসীসহ চার ফার্মীসিকে ১৪ হাজার ৫ শত জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক মো: আমিনুল ইসলাম।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত