বীরগঞ্জে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
Share
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ধনঞ্জয় দাস এবং সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোববার (১৫ জুন ২০২৫) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বীরগঞ্জ পৌরশহরের ডাক্তার খানা মাঠে নিজস্ব কার্যালয়ে অবাদ সুষ্ঠু নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ধনঞ্জয় রায় ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শাহিন সরদার পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে বট গাছ প্রতীক নিয়ে বাবুল চন্দ্র দাস ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দীন পেয়েছেন ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে সাদ্দাম হোসেন ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু ইসলাম কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ ভোট ।

তবে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে সাধান কুমার ঘোষ,সাংগঠনিক পদে সোহেল পারভেজ, সহ-সাধারণ পদে সম্পাদক  মো: মাহবুব এবং দপ্তর সম্পাদক পদে প্রদীপ রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সর্বমোট ১শত ৪৫ জন শ্রমিক ভোটারের মধ্যে ১৪৩ জন ভোটার ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল বারিক ও সহকারী নির্বাচন কমিটির আহবায়ক মো: মেহেদী হাসান। সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন জেলা  শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা মো: হুমায়ুন কবির এবং  প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন মো:তাহানুর ইসলাম (লাবু), মোঃ আরমানুর রহমান (সুমন), মোঃ দেলোয়ার হোসেন রিজন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত