বিরল সীমান্তে নারীসহ ১৩ জনকে বিএসএফের পুশইন

বিরল সীমান্তে নারীসহ ১৩ জনকে বিএসএফের পুশইন
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৯ জন শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (১০ জুন) ভোরের দিকে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করে বিএসএফ। এ সময়ে বিজিবি টের পেয়ে তাদেরকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। এই ১৩ জনের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৯ জন শিশু।

যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে বিজিবি এনায়েতপুর বিওপির ক্যাম্প কমান্ডার ঠাণ্ডা মিয়া। এই সীমান্ত দিয়ে এর আগেও ৫৭ জনকে পুশ ইন করে বিএসএফ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত