খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

Share

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার (৮ জুন) বিকেলে উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মো. নুরন্নবী ইসলাম (২১) ঘটনার পরপরই পালিয়ে গেছে।

ভিকটিম শিশুটির মা থানায় গত সোমবার (৯ জুন) দায়েরকৃত এজাহারে জানান, তার মেয়ে (৯) স্থানীয় টংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন বিকেলে খেলাধুলার ফাঁকে নুরন্নবীর বাড়িতে পানি খেতে গেলে, সে সুযোগ বুঝে শিশুটিকে তার ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির সঙ্গী আরেক শিশু বাড়ির বাইরে পাঠিয়ে দেয় নুরন্নবী।

ধর্ষণের ফলে শিশুটি অচেতন হয়ে পড়লে, অভিযুক্তের পরিবারের সদস্যরা তার বাবা শফিকুল ইসলাম, মা লাকি বেগম ও ভাই জুয়েল ইসলাম শিশুটিকে ঘর থেকে বের করে বাড়ির বাইরে ফেলে রাখে। পরে আরেক শিশুর মাধ্যমে সংবাদ পেয়ে শিশুটির মা ও প্রতিবেশীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে প্রায় ১৫ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর জ্ঞান ফিরে পেলে শিশুটি বিস্তারিত ঘটনা জানায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এজাহার পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। প্রধান অভিযুক্ত নুরন্নবী ইসলাম পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভিকটিমের পরিবার।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত