দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

Share

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।

আজ সোমবার (১০ মার্চ) বীরগঞ্জ সেরকারী কলেজের সামনে ঢাকা- পঞ্চগড় মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করন। মানববন্ধনে ছাত্রদলের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা নারী নি*পীড়ন ও ধ*র্ষণ বন্ধ এবং ধ*র্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে স্লোগান দিতে থাকে।

এ সময় বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মাহমুদুল হাসান বিপ্লব বলেন, সারাদেশে নারীরা অব্যাহত নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর। সরকারকে অতি দ্রুত ধর্ষক ও নিপীড়কদের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, হুমায়ুন আহমেদ ইফতি বলেন, কিছুদিন ধরে নারীদের ওপর নি*পীড়ন, ধ*র্ষণ, হামলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমার এ কলেজ থেকে এই বার্তা দিতে চাই যে, নারীর প্রতি কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবেনা। সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পযন্ত আমাদের এ আন্দোলন চলবে। একটি নিরাপদ ও সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কয়েক দিনের অব্যাহত ধর্ষণের ঘটনায় আমাদের আশা ভঙ্গ হয়েছে। সরকারের প্রতি আবেদন, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে দেশে সুশাসন আর নিরাপত্তা নিশ্চিত করুন।

এ সময় আর-ও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, মোঃ আব্দুল্লাহ আবির, মোঃ মোবারক হোসেন, মোঃ মনোয়ার হোসেন, মেহেদী হাসান, হযরত আলী, লিমন, রনি, পিয়াস, আবির, সোহেল, শুভ, হৃদয় প্রমুখ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত