দিনাজপুরে বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত

দিনাজপুরে বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

১০ই মার্চ  (সোমবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে বীরগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সরকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আহসান হাবীব, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত