খানসামায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন।
Share

নিজস্ব প্রতিবেদক

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কমল চন্দ্র রায় ও স্টেশন লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত