বেকারত্বের জ্বালায় মাকে হত্যা করলেন ছেলে

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

রাজধানীর দক্ষিণখান এলাকায় একমাত্র সন্তানের হাতে মা খুন হয়েছেন। গত শনিবার রাতে দক্ষিণখান কাওলা বাজার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

গতকাল রবিবার (৩ জুন) দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম জাহানারা আক্তার লিলি (৪৮)। দক্ষিণখানের মধ্যপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে স্বামী আবু তাহের ও তাদের একমাত্র সন্তান তানজিল আহমেদকে (২৫) নিয়ে থাকতেন তিনি।

স্থানীয় সয়ত্রে জানা যায়, তানজিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে বেকার ছিলেন। চাকরি না পাওয়ায় জাহানারা আক্তার ছেলেকে প্রায়ই বকাঝকা করতেন। গত শনিবার রাতে বকাঝকার একপর্যায়ে তানজিল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তার মাকে হত্যা করেন।

দক্ষিণখান থানার ওসি তপন কুমার সাহা এ ঘটনাত সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গতকাল দুপুরে জাহানারা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত জাহানারার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর তানজিলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত