আর্জেন্টিনা সমর্থক বাবা-ছেলেকে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের বন্দরে আর্জেন্টিনা সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা।

শনিবার রাতে বন্দরের মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী জানায়, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজিবের ওপর হামলা চালায় ব্রাজিল সমর্থকরা। হামলাকারীরা চাপাতি দিয়ে দুজনকে কুপিয়ে আহত করে।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত