না ফেরার দেশে চলে গেলেন নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী

Share

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান তিনি। স্বামীর কবরের পাশেই আফসানাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা বিমানের পাইলট ছিলেন আবিদ সুলতান। দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর শুনে মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আফসানা খানম। ১৮ মার্চ নিউরোসায়েন্স হাসপাতলে ভর্তি করে আফসানাকে অপারেশন করা হয় দুবার। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আফসানা চলে গেলেন স্বামী আবিদের ঠিকানায়।

ভাই ও ভাবীর জন্য সকলের কাছে দোয়া চান নিহত পাইলট আবিদের ছোট ভাই। পাইলট আবিদ ও তাঁর স্ত্রী আফসানা চলে গেছেন না ফেরার দেশে। তাদের একমাত্র সন্তান মাহি বাবা-মায়ের স্মৃতি নিয়ে এগিয়ে যাবেন স্বপ্নপূরণে, এমনটাই জানান স্বজনরা।

আফসানা খানমের মৃতদেহ নেয়া হয়েছে উত্তরায়। সেখানে জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে বিকেলে দাফন করা হবে স্বামী আবিদ সুলতানের পাশে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত