বৈশাখকে সামনে রেখে, বাড়তে শুরু করেছে ইলিশের দাম

Share

বৈশাখকে সামনে রেখে, এইরমধ্যে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। হালিতে কম করে হলেও ৫শ’ টাকা বেড়েছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য সুখবর আছে, মোটা চালের দাম কমেছে কেজিতে এক-দুই টাকা।

১৪ই এপ্রিল পহেলা বৈশাখ, এখনো বাকি তিন সপ্তাহের মতো। তারপরও ইলিশ মাছ বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে। এখনই ৫শ’ টাকা নিচে ইলিশ মাছ পাওয়া কঠিন।  তবে কাঁচা বাজারে খুব একটা অস্বস্তি নেই। মৌসুমের নতুন তাই সজনের দাম একটু বেশি, কেজি ১শ’ টাকা কাছাকাছি। আর টমেটো মৌসুম শেষ দিকে, তাই দামটাও বাড়তি দিকে।

এদিকে, ভারত থেকে চাল আমদানির কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকায়। মাংসের বাজারে নতুন কোন খবর নেই। আগের দামেই স্থিতিশীল রয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ঈদের জন্যে চকচকে নতুন টাকা যেখানে পাবেন

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪...

বাজারে কমেছে পেঁয়াজের দাম; বেশিরভাগ নিত্যপণ্যের দাম রয়েছে স্থিতিশীল

বাজারে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ...

২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু সোমবার

সোমবার শুরু হচ্ছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রস্তুতির শেষ মুহূর্তে...

মল্লিকাদহে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষয়-ক্ষতি প্রায় এক-কোটি টাকা !

রেজাউল সরকার রনি : পঞ্জগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহের প্রধানপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত