দিনাজপুরে রাবার ড্যামে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৮.০৬.২০২৫) দুপুরে দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে চার বন্ধু গোসল করতে নামলে দুইজন পানিতে ডুবে যায়। নিহত দুজন হলেন দিনাজপুর সদর উপজেলার ক্ষেত্রীপাড়ার সাইদুর রহমানের ছেলে মুনতাসিন (১৮) ও শহরের মুন্সিপাড়ার মমতাজের ছেলে সাকিব (১৮)। তাঁরা দুজনেই শহরের হলিল্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুল করিম জানান, আজ সোমবার দুপুরে চার বন্ধু মিলে আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নামেন। এ সময় স্রোতে দুই বন্ধু সাঁতরে ওপরে উঠতে পারলেও দুই বন্ধু পানিতে ডুবে যান। পরে রংপুর থেকে ডুবুরিদল আনা হলেও বিকেল ৪টার দিকে স্থানীয় জেলেরা দুজনের লাশ উদ্ধার করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত