দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

ফুলবাড়ী উপজেলায় বুধবার  সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল নামে ট্রাক হেলপার নিহত ও ট্রাক চালক রিপন আহত এবং বিরলে বুধবার সকালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহনা আক্তার সাম্মী নামে এক স্কুলশিক্ষার্থী নিহত এবং মোটরসাইকেল চালক হাবিবুর রহমান, অপর শিক্ষার্থী ঋতু আক্তার আহত হয়েছেন এবং পার্বতীপুরে মঙ্গলবার দিবাগত রাতে ট্রাকের চাপায় রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র দাস নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, নাজমুল (৪৫) টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে ও সে ট্রাকের সহযোগি হিসেবে কাজ করত, স্কুল শিক্ষার্থী মোহনা আক্তার সাম্মী (১৪) বিরলের বিজোড়া ইউনিয়নের ল²ীজল এলাকার মিজানুর রহমানের মেয়ে ও রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং রবিউল ইসলাম (২৫) পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে ও সুজিত চন্দ্র দাস (২৪) রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে ও নিহত দুজন পার্বতীপুর বেলাইচন্ডি মনপুরা এলাকার সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক উপজেলার অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে এলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটো ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের সহযোগি নাজমুল মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাক দুটো পুলিশ হেফাজতে রয়েছে।
বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মোহনা আক্তার তাঁর চাচা হাবিবুর রহমানের মোটরসাইকেলে বসে বান্ধবী ঋতু আক্তারসহ স্কুলে যাচ্ছিলেন। এ সময় স্কুলের অদূরে উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মোহনা আক্তার। এ ঘটনায় ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।
তিনি জানান, পার্বতীপুর বেলাইচন্ডি মনপুরা এলাকার সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র দাস ছুটি শেষে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পার্বতীপুরের জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত