বীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির শোক র‍্যালি অনুষ্ঠিত

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে ২০২৫) বিকেলে বীরগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় পয়েন্ট থেকে শোক র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং ‘শহীদ জিয়া বাঙালির হৃদয়ে চিরজীবী’ — এমন নানা স্লোগানে মুখরিত হয় পুরো শহর।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং তাঁকে ইতিহাসের এক মহানায়ক হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা বলেন, “শহীদ জিয়া না হলে আজকের বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও স্বপ্নের পথে এগিয়ে যেত না।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের ১নং সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির নেতা শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত