বীরগঞ্জে ভূমি মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্ধোধন

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সেবা কার্যক্রম চালু করা হয়।

রবিবার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহম্মেদ এর নেতৃত্বে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি , নিজের জমি সুরক্ষিত রাখি —এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রদানের মতো কাজগুলো ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। সাধারণ মানুষ যেন দালালদের ফাঁদে না পড়ে এবং সঠিক সেবা পায়, সেজন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সিহাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (ধলু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী আজিজুর রহমান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আলামিন হোসেন প্রমুখ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪