বীরগঞ্জে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩.৫.২০২৫ইং) দুপুর ৩টায় বীরগঞ্জ ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন স্থানে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বাদশা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক মো. শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মহসীন আলী, সহ-সভাপতি মো. তহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. ফেরদৌস মন্ডল, সহ-সভাপতি মাহামুদ্দুনবী ওয়াট।

সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার এবং সঞ্চালনা করেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জুলিয়াস জুয়েল।

সভায় প্রধান অতিথি মো. মনজুরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সামনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার বিস্তারিত উপস্থাপন করেন এবং তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভার শেষ অংশে স্থানীয় নেতাকর্মীরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী আন্দোলনের রূপরেখা নিয়ে মতপ্রকাশ করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪