বীরগঞ্জে মাদকাসক্ত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

বীরগঞ্জে মাদকাসক্ত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে চন্দন কুমার(৩৮) নামের এক মাদকাসক্ত ব্যক্তি আত্নহত্যা করেছে। বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমারপড়ায় আত্নহত্যার ঘটনা ঘটে। চন্দন কুমার পৌরসভার কুমার পাড়া (আরিফ বাজার ) এলাকার মৃত ভবেশ চন্দ্রের ছেলে।

মৃতের পিসাতো ভাই রাম সুন্দর জানান, আমার বড় ভাই চন্দন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগিতেছিল। অর্থ অভাবে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এ কারণে তার উন্নত চিকিৎসা করা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় চন্দন ট্রাক্টর চালক ছিলেন এবং মাদকাসক্ত হয়ে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে না পেরে প্রতিদিন সংসারে কলহ লেগেই থাকতো।

শুক্রবার (১৬ মে-২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে নিজ শয়ন ঘরে বাঁশের ধন্নার সহিত গলায় গামছা দিয়া ফাঁস আত্নহত্যা করেন তিনি। চন্দনের পিসি রাধামনি (৬৫) ও পিসাতো ভাই রাম সুন্দর (৪৩) নিজ শয়ন ঘরের দরজা বন্ধ দেখে জোরে ধাক্কা দিয়ে খুলেই ডাক চিৎকার করেন।

পরে চন্দন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বেলা ১১টায় বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত