বীরগঞ্জে চাঁদাবা‌জির মামলায় যুবদ‌ল নেতা রাসেল গ্রেফতার

বীরগঞ্জে চাঁদাবা‌জির মামলায় যুবদ‌ল নেতা রাসেল গ্রেফতার
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যুবদ‌ল নেতা চাঁদাবা‌জির মামলায় রাসেল (৪০) কে গ্রেফতার ক‌রে‌ছে ডিবি পু‌লিশ।

বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে থানা মার্কেট এলাকা থে‌কে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, রাসেল এর বিরু‌দ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। তি‌নি বীরগঞ্জ উপজেলা যুবদ‌লের যুগ্ম আহবায়ক। এ ঘটনায় চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য চিহ্নিত পাতি নেতা শরিফুল ইসলাম শিপলুসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

অভিযুক্তদের দাবী নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত, ঢাকার বাসিন্দা, মারাত্মক প্রভাবশালী, ধনাঢ্য ব্যাক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী তৌফিক এহেসান শীতলাই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (৪২)-এর সাথে আত্মীয়তার সুবাদে বীরগঞ্জ বর্ষা মৌজায় জমি কিনে সেখানে কয়েক কোটি টাকা ব্যায় সাপেক্ষে মজবুদ সুরক্ষিত আবাসিক ভবনসহ  “বাংলাদেশ খামার পার্ক” নামীয় সংরক্ষিত গরু মোটাতাজা করন ও দুগ্ধ খামার গড়ে তুলেন। ফার্মটির চারিদিকে মজবুত সীমানা প্রাচীর বেষ্টিত সু-উচ্চ বাউন্ডারি ওয়াল দ্বারা নির্মিত রয়েছে। ম্যানেজার বাসুদেব ছাড়াও দেখভালের মুল দায়িত্ব পালন করেন আত্মীয় সাব্বির। প্রচুর বিনিয়োগ করার পরেও ফার্মে আশানুরূপ লাভ না পাওয়ায় ফার্ম মালিক এবং আত্মীয়ের মাধ্যে  এক পর্যায়ে মনোমালিন্য সৃষ্টি হয়।

তৌফিক এহেসান আত্মীয় সাব্বির হোসেনকে একপর্যায় কয়েক মাস পুর্বে  ফার্ম থেকে বের করে দেন, তাকে সেখানে ঢুকতেই দেয়া হয় না।

এমন পরিস্থিতে উভয়ের মাধ্যে বিরোধ তুঙ্গে উঠে। সাব্বির প্রতিহংসা বশত আক্রোশ মুলকভাবে স্থানীয় টোকাই মস্তান বাহিনীর দ্বারা গরু খামারের ক্ষতি সাধনের পায়তারা করলেও কঠোর নিরাপত্তার দরুন ব্যর্থ হয়। তৌফিক এহেসানকে হেনস্থা করার জন্য পরবর্তীতে দলীয় চাঁদাবাজদের ভাড়াটিয়া হিসেবে ব্যবহার শুরু করে।

বীরগঞ্জ উপজেলা বিএনপি একাংশের পাতি নেতা মরহুম বেলায়েত হোসেনের ছেলে শরিফুল ইসলাম শিপলু, আব্দুল গনি ও মরহুমা আয়শা আক্তার রুনির ছেলে রাশেল ও সাদেকের ছেলে  শাকিলের নেতৃত্বে ১৩ মে’২৫ মঙ্গলবার রাতে ১০/১২ সদস্যের টিম সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ঐ খামারে গিয়ে মালিকসহ অন্যান্যদেরকে জিম্মি, ২ লাখ টাকা চাঁদা দাবী এবং ৬০ হাজার টাকা তাৎক্ষনিক আদায় করা হয়।

ক্ষমতার দাপটে উল্টো চাঁদাবাজেরাই দলীয় প্রভাব বিস্তার করে মালিক কে পুলিশে সোপর্দ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

বর্তমান সময়ে চাঁদাবাজের গ্রুপটি বিএনপি’র একাংশের ছত্রছায়ায় এলাকায় ব্যপক চাঁদাবাজি, কন্ট্রাক্ট ভিত্তিতে জমি, বালুঘাট দখল সহ নানা অপকর্ম এবং নৈরাজ্যে করে চলেছে। এ ঘটনায় খামার পার্কের স্বত্ত্বাধিকারি তৌফিক এহেসানের স্ত্রী হাফিজা খাতুন শোভার অভিযোগে ১৪ মে’২৫ তারিখে বীরগঞ্জ থানায় ৩ নম্বর মামলা রেকর্ড করা হয়।

তদন্তকারী অফিসার দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় রাসেলকে গ্রেফতার করলেও অন্যরা পলাতক রয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলাটি ডিবিতে হস্তান্তর হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত