কাহারোলে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ অনুষ্ঠিত

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ পালিত হয়েছে।
১৮২০ সালে আজকের এই দিনে জন্ম হয় ‘The Lady with The Lamp ‘ খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের (Florence Nightingale ),
যিনি ছিলেন আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ( Founder Of Modern Nursing )।
তাঁর জন্মদিনটি বিশ্ব নার্স দিবস (International Nurse Day) হিসাবে পালন করা হয়।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য,
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যত
নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। ”

সোমবার (১২-০৫-২০২৫ ইং) কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুপুর ১২ ঘটিকায় আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে কেক কেটে উদযাপনের উদ্বোধনী কার্যক্রম শুরু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল ডা.মো.মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি তাঁর বক্তব্যে সিনিয়র স্টাফ নার্সগণের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও পাশাপাশি তাদের পেশাগত উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা.তনিমা রায়, কনসালটেন্ট ( মেডিসিন) ডা.মো.মামুন অর রশীদ, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ এবং অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত