ঈদ সেবায় বিআরটিসির ৯০৪ বাস

Share

ডেস্ক রিপোর্টঃ 

ঈদ উপলক্ষে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৯০৪টি বাস চলবে। কাল মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। আজ সোমবার সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

সভার বিষয়ে জানতে চাইলে বিআরটিসির পরিচালক (কারিগরি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এবার ঈদে ৯০৪ টি বাস চলবে। এর মধ্যে ৪৭৫টি বাস ঢাকা থেকে চলবে। ৩৭৫টি বাস ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলবে। এই সময় ৫৪টি বাস আমাদের হাতে থাকবে। কোথাও কোনো বাস বিকল বা দুর্ঘটনায় পড়লে সেখানে ওই সব বাস দেওয়া হবে। মঙ্গলবার সকাল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব বাসের টিকিট বিআরটিসির বিভিন্ন বাস ডিপোর সামনে থেকে দেওয়া হবে বলে জানান তিনি।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, অন্যান্য বাস থেকে এই বাসের তুলনামূলক ভাড়া কম বলে স্বল্প আয়ের মানুষ বিআরটিসি বাসে সবচেয়ে বেশি চলাচল করেন। বিশেষ করে পোশাককর্মীরা এসব বাসে বেশি যান।

অনেক সময় কর্মসূত্রে ঢাকায় থাকা একই এলাকার মানুষ বিআরটিসির পুরো একটি বাস ভাড়া করেন। তাঁরা এই বাস দিয়ে ঢাকার বাইরে যান, তেমনি আসার সময়ও একই বাস ব্যবহার করেন। তাঁদের সুবিধার জন্য বিআরটিসি বাস কর্তৃপক্ষ বিশেষ এই ছাড় দিয়ে থাকে।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস ও রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বাস ঈদের ছুটিতে চলবে না। সেসব বাস বিভিন্ন জেলায় যাবে। ঈদের ছুটি শেষ হলে বাস আবার স্বাভাবিক নিয়মে চলবে। প্রথম আলো

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত