বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট

Share

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আজ বেলা দু’টায় আদেশ দেবে হাইকোর্ট । রবিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার জামিনের বিষয়ে আবেদন জানান তার আইনজীবী জয়নুল আবেদিন। কিন্তু আদালত জানায়, নথি না আসায় তারা সোমবার আদেশের জন্য রাখতে চান।

পরে আদালত জানায়, সোমবার দু’টায় জামিনের বিষয়ে আদেশ দেয়ার কথা। এদিকে, রবিবার বিশেষ ব্যবস্থায় বিচারিক আদালত থেকে পাঠানো মামলার নথি সোয়া একটার দিকে পৌছায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। ২২ ফেব্রুয়ারি সাজার রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আইনজীবীদের আবেদন, শুনানির জন্য গ্রহণ করে আদালত। পরে ২৫ ফেব্রুয়ারি এক আদেশে হাইকোর্ট জামিন আবেদনের বিষয়ে আদেশের তারিখ দেয়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত