সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

Share

আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। জননিরাপত্তা বিঘ্নিতের আশংকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান সকল নিয়ম-কানুন মেনেই তারা আবেদন করেছিলেন। শেষ করে এনেছিলেন সব প্রস্তুতিও। রবিবার সকালে দলের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের সাথে দেখা করে সমাবেশের অনুমতির অগ্রগতি সম্পর্কে জানতে চান।

পুলিশের পক্ষ থেকে কোনো ইতিবাচক জবাব না পাওয়ায় ক্ষোভ জানান রিজভী। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের এ ঘোষণা দেয় বিএনপি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত