ঢাকায় এবার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রী’র নিচে

Share

দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতেও গত মঙ্গলবার রাত থেকে বেড়েছে ঠাণ্ডা। আজ বৃহস্পতিবার বা আগামীকাল শুক্রবার রাজধানীর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ সকালে জানান, রাজধানীতে এখনো শৈত্যপ্রবাহ শুরু না হলেও দেশের পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানীতেও তাপমাত্রা ক্রমেই কমছে।

আবুল কালাম মল্লিক জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আজ অথবা আগামীকালই রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হয়েছে। সেই সঙ্গে হাল্কা কুয়াশা পড়তে পারে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত