ডেইলি মিররের ফেইসবুক পেইজ এখন ভেরিফাইড

Share

বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্মত ইংরেজি ও বাংলা অনলাইন গণমাধ্যম ডেইলি মিরর ২৪ ডট কম এর ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ডেইলি মিরর ২৪ এর অফিসিয়াল ফেসবুক পেইজটি গ্লী ডিজিটাল এর সৌজন্যে স্বীকৃতি পেয়েছে। ডেইলি মিরর ২৪ তার ফেসবুক পেইজে দেশ-বিদেশের নানা খবর শেয়ার দিয়ে গণমানুষের সাথে সংযোগ সৃষ্টি করে থাকে।

ডেইলি মিরর ২৪ বাংলা ভাষায় সংবাদ প্রকাশের পাশাপাশি ইংরেজি ভাষায়ও সংবাদ প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যমে পরিণত করতে এগিয়ে চলেছে। এই স্বীকৃতি নিয়ে ডেইলি মিরর ২৪ এর সহ-সম্পাদক আয়াজ উর রাহমান বলেন, ফেসবুক পেইজের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য খুবই আনন্দের। নতুন বছরে নতুনভাবে পথচলার একটি অনুপ্রেরণা বলা যায়। আমাদের সংবাদকর্মীরা গণমানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছাতে রাত-দিন পরিশ্রম করে চলেছে।

তাদের জন্য এটা এক ধরনের অনুপ্রেরণা হতে পারে। ডেইলি মিরর ২৪ সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দেশের অনলাইন গণমাধ্যমগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। আমরাও পিছিয়ে নেই। বাংলা সংবাদ প্রকাশের পাশাপাশি আমরা ইংরেজিতেও সংবাদ প্রচার করে চলেছি। দেশের সংবাদ প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা অতিশীঘ্রই আন্তর্জাতিক মানের গণমাধ্যমে পরিণত হব বলে আমি আত্মবিশ্বাসী।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত