দিনাজপুরে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Share

দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের সংঘর্ষের জেরে সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার রাতেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন মটর পরিবহন শ্রমিকরা।

ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক ও যান চলাচলে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখবে বলেও জানান শ্রমিক নেতারা। ফলে সকাল থেকেই দিনাজপুর হতে ঢাকাসহ কোন রুটেই যানবাহন ছেড়ে যায়নি। আকষ্মিক এই পরিবহন ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন জেলার হাজারো মানুষ। অনেকে বাধ্য হয়ে অটো-টেম্পুর মত বিকল্প পরিবহনে গন্তব্যে যাচ্ছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল অতিক্রম করার সময় সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্র-শ্রমিক সংঘর্ষে হয়। সেসময় দুটি বাসে আগুন দেয়াসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা। এ ঘটনায় আহত ছাত্র ও পরিবহন শ্রমিকদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত