নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স

Share

ঢাকা ডায়নামাইটস এর বিপক্ষে শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। টানটান উত্তেজনার এই ম্যাচে ঢাকাকে তিন রানে পরাজিত করেছে রংপুর। ক্রিস গেইলকে গতকাল দেখা গিয়েছিল স্বমহিমায়। প্রথমে ব্যাটিংয়ে নামা রংপুরকে তিনি এনে দিয়েছিলেন এক উড়ন্ত সূচনা। ২৬ বলে ৪ ছক্কায় হাফসেঞ্চুরী তুলে নিয়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন গেইল।

তবে গেইল আউট হওয়ার পর বাকিরা আর সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি, ১৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সাকিব ১৬ রানে ৫ উইকেট তুলে নেয়। জবাবে মাশরাফি তার প্রথম ওভারেই সুনিল নারাইনকে আউট করে, শুরুতেই চাপে ফেলেন ঢাকাকে। এরপর তারা ম্যাচে ফিরে আসে।

শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১০ রানের। কিন্তু নিশান্ত পেরেরাকে ছক্কা হাকিয়েও, পঞ্চম বলে বোল্ড হন পোলার্ড। শেষ বলে বাউন্ডারীর প্রয়োজন হয় ঢাকার। কিন্তু আবু হায়দারকে বোল্ড করে রংপুরকে নাটকীয় জয় উপহার দেন পেরেরা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত