আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান রাজনীতিতে আসছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষে আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিব আল হাসান রোববার সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন। সাকিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি জানিয়েছেন।

মাগুরার এ কৃতি সন্তান বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।বিশ্বসেরা এই অলরাউন্ডারের ধারাবাহিক পারফরমেন্সে বাংলাদেশ বহু ম্যাচ জিতেছে।

সাকিব আল হাসানের রাজনীতিতে আসার গুঞ্জন বহুদিনের।কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছিলেন যে, সাকিব ও মাশরাফি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন।

সাকিবের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস যুগান্তরকে বলেন, ওয়ানডে অধিনায়ক মাশরাফির মনোনয়ন কেনার বিষয়টি শোনেছি। কিন্ত সাকিবের বিষয়টি আমার জানা নেই।

প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাইছেন। তিনি নড়াইল থেকে নির্বাচন করতে রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাবেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সাকিবের আঙ্গুল সম্পূর্ণ ঠিক হবে না কোন দিন!

খেলাধুলা ডেস্কঃ গতকাল রাত ১০টায় সাকিব আল হাসান রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য,...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত