অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন খানসামার সাবেক ইউএনও

Share

আশিক মুন্না | অাজ ২১ শে নভেম্বর। খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমানের এই এলাকায় দায়িত্বের শেষ দিন। তাই অাজ খানসামাবাসী অনেক কষ্ট বুকে চেপে ধরে রেখে বিদায় জানাতে এসেছে তাদের স্বপ্নের মানুষটাকে। মো. সাজেবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন খানসামায় সাধারন মানুষদের জন্য নানা ভালো কাজ করেছেন। যার ফলে খানসামার সকল মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ভিতরে ও বাইরে সাধারন লোকের সমাগম দেখতে পাওয়া গিয়েছিল। অার এসব শুধু ভালবাসার টানেই হয়েছিলো। পরে সাজেবুর রহমান সবাইকে কাছে টেনে এনে বুকে জরিয়ে ধরে সবার কাছ থেকে দোয়া নেন তিনি।

সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলার বিভিন্ন সরকারী/বেসরকারি কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন পত্রিকার সাংবাদিক-রিপোর্টারগন ও বিভিন্ন শ্রেনীর মানুষ। সর্বশেষে তিনি অারো একবার সবার কাছ থেকে বিদায় নিয়ে তার সহধর্মিনী ও তার সুন্দর ফুটফুটে মেয়েকে নিয়ে প্রিয় খানসামা ছেড়ে চলে যান।

তার এমন বদলিতে খানসামাবাসী গভীরভাবে ভারাক্রান্ত। এ নিয়ে কিছু সংখ্যক মানুষকে প্রশ্ন করা হলে তারা জানান যে, পুরো খানসামায় তারা তাদের স্বপ্নের মানুষের ভালোবাসার পরস অনুভব করবে। এছাড়াও এলাকার কিছু সংখ্যক যুবক মো. সাজেবুর রহমানের সবচেয়ে প্রিয় স্থাপনা(খানসামা শিশুপার্কের মায়া কানন)-এর যত্ন নেওয়ার কথা উল্লেখ করে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত