খানসামায় কৃষকের দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন কৃষি কর্মকর্তা
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২০২৫ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষকের দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  দিবসটি অনুষ্ঠিত হয়। বালাপাড়া টেকসই কৃষি উন্নয়ন কৃষক দল রঙিন ফুলকপিসহ উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ব্যবহার ও সুফল সম্পর্কে মতামত আদান-প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষন) আবু জাফর মো.সাদেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ.ম.জাহিদুল ইসলামসহ প্রায় দুই শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণী।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি...

বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে লিচুর ফলন শঙ্কায় চাষিরা, টানা অনাবৃষ্টি আর মৃদু...

দিনাজপুরে বীরগঞ্জে পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের ভাগ্য বদল

নিজস্ব প্রতিবেদক চাষ করে লাভের অংকটা বেশি হওয়ায় পেঁয়াজের বীজের আরেক নাম...

দিনাজপুরে লিচুর গাছে মুকুল আসা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে গত বছরের চেয়ে এবার লিচু গাছে মুকুল বেশি দেখা...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত