দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (০৮.০৫.২০২৫) দুপুরে ধান কাঁটা কার্যক্রম উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় তিনি বলেন, বোরো ধান উৎপাদনে বরেন্দ্র এলাকায় সেচের পানির মূল্য আরও কমিয়ে উৎপাদন খরচ কমানো প্রয়োজন।

তিনি বলেন, “যারা ফুড বিভাগে চাকরি করেন তাদের দুর্নীতি বন্ধ করতে হবে। কৃষিজমি রক্ষায় নতুন আইন প্রণয়নের বিষয়ে সরকার ভাবছে।”

কৃষকের উৎপাদিত ফসলের সংরক্ষণের জন্য পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, “আম, লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন।”

তিনি জানান, আমের পাশাপাশি লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত রেলবগি চালু করার উদ্যোগ নেওয়া হবে। ধান চাষে উৎসাহ দিয়ে তিনি বলেন, “কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করা যাবে না। কৃষকরা ধান বেশি উৎপাদন করুন, সরকার সেই ধান-চাল কিনে নেবে। প্রয়োজন হলে বিদেশেও রপ্তানি করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত