বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের  প্রস্তুতি মূলক সভা

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের  প্রস্তুতি মূলক সভা
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভার আয়োজন করেন বীরগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে অদ্য ১৭/০২/২০২৫ ইং তারিখ ( সোমবার ) সকাল ১১:ঘটিকায় উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে আয়োজিত হয়।

আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ আফরোজ সুলতানা ,বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম বীরগঞ্জ, সা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরগঞ্জ মোঃ জাকির হোসেন ধলু। মোঃ শাহিনুর রহমান চৌধুরী চেয়ারম্যান ১০  নং মোহনপুর ইউ,পি, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি এবং অর্থদৃষ্টি পত্রিকার সাংবাদিক মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আঙ্গুর  সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন বক্তব্য রাখেন। এ সময় বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার ( রুবেল ) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।

বক্তাগন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটির  তাৎপর্য ও জুলাই ২৪ এর গণঅভ্যুখানের তাৎপর্য সহ  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার তাগিদ দেন । বিগত দিনের তুলনায় আরও অংশগ্রহণ মূলক এবং সফল করতে সকলের প্রতি  বিশেষ গুরুত্বআরোপ করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত