দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে

Share

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯ টায় দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গনেশ তলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফস্ স্কুলে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ক্রীড়া দেয় দৃঢ় মনোবল” এই স্লোগানকে সামনে রেখে” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিও) মোঃ সাইফুজ জামান।

অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেরি যাচিন্তা দাস বেলী, রমা রানী সাহা ও মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম ছবি, সেন্ট যোসেফস্ কনভেন্টের সুপিরিওর সিস্টার হেলেন গোমেজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আহবায়ক সামী রহমান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য প্রণয় রোজারিও প্রমূখ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত