বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সরকার গ্রেফতার

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা মো: আব্দুস সালাম (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ।

আব্দুস সালাম সরকার পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।

বুধবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার বীরগঞ্জ থানার পুলিশ করেছে।

আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, গত বছরের ১৪ অক্টোবর থানায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মেও তিনি জানান।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত