খানসামায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখছেন আখতারুজ্জামান মিয়া।
Share

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের খানসামায় কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫নং ভাবকী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে কৃষক সমাবেশের কৃষকদের নিয়ে অতীতের কর্মকান্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন দিনাজপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লাইছুর রহমান লিপু। সমাবেশে স্থানীয় কৃষকদের নিকট সমস্যা শুনে লিপিবদ্ধ করা হয়।

ভাবকী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। উপজেলা বিএনপির সদস্য সফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিব, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের শরীফ উদ্দিন সরকার ও সদস্য সচিব এনামুল হক, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনসহ সাধারণ কৃষক, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত