বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

Share

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় দিনাজপুরের বীরগঞ্জে ভাটার মালিকদের পালিত সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে নারীসহ ৭জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মোছাঃ ফাতেমাতুন জান্নাত জানান, বৃহস্পতিবার সকালে তাদের আবাদকৃত কৃষি জমির মাটির কেটে জমির পাশেই অবস্থিত মা বিক্স নামে একটি ইট ভাটা নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় ইট ভাটা মালিক বীরগঞ্জ পৌর শহরের আরিফ বাজার এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদের মোহাম্মদের ছেলে মোঃ শমসের আলীর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সকলের উপর হামলা চালায়। এতে নারী-পুরুষসহ ৭জন মারাত্মক ভাবে আহত হয়। তারা আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ভাবে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে মোঃ কামাল হোসেনের আবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ কামাল হোসেন (৩৫)এবং একই এলাকার মৃত কলিম উদ্দিন চৌধুরীর ছেলে মোঃ আব্দুল মালেক চৌধুরী (৪৮)এবং তার স্ত্রী মোছাঃ পারুল (৪২), মেয়ে মোছাঃ নিলম হাসি (১৭), মোঃ আব্দুল খালেক চৌধুরীর স্ত্রী মোছাঃ ফাতেমাতুন জান্নাত (৩৫), ছেলে মোঃ ফাহিম চৌধুরী (২২), মোঃ হায়দার আলীর স্ত্রী মোছা মনজিলা (৩৩)।

হামলার ব্যাপারে ইট ভাটা মালিক মোঃ শমসের আলী বলেন, এটা আমাদের বন্ধকি জমি। সেখানে আমাদের অনেক মাটি ও বালি রয়েছে। সেগুলোই আনতে গেলে তারা বাঁধা দেয়। তাদের সাথে আমাদের পারিবারিক কিছু ঝামেলা আছে। সেটা আগে সমাধান করে তারপর জমি থেকে মাটি আর বালি আনতে বলছিলেন তারা। আমরা দীর্ঘ বিশ বছর ধরে এসব মাটিতে কাজ করি।

বিষয়টি নিয়ে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সারা দেননি।

-নিজস্ব প্রতিবেদক

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত