খানসামা-চিরিরবন্দরে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী আখতারুজ্জামান মিয়া

Share

নিজস্ব প্রতিবেদকঃ

খানসামা-চিরিরবন্দর (দিনাজপুর-৪) সংসদীয় আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

প্রসঙ্গত, এর আগে গত মাসের ২১ নভেম্বর বিএনপি থেকে দিনাজপুর-৪ আসনে মনোনয়ন প্রার্থী হিসেবে আখতারুজ্জামান মিয়ার সাথে হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২০৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া ৯৪টি আসন জোট ও শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি।

শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি। একে আন্দোলনের অংশ হিসেবে আমরা দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।’

বাকি ৯৪ আসন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তির পর এ বিষয়ে জোট ও ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।’

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত