মাদক ব্যবসায়ীদের হাতে মার খেলো পুলিশ

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

রাজশাহীর কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের উপর হামলা হয়েছে। এতে এএসআই ও কনস্টেবলসহ দুই পুলিশ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার এ ঘটনায় আহত এএসআই মাহাবুব হোসেন ও কনস্টেবল সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই নগরীর কাটাখালি থানায় মামলা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় অভিযানে যায়। পুলিশ মাদকসহ একজনকে ধরে ফেলে। খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই পুলিশকে পিটিয়ে জখম করে ফেলে রাখে। পরে খবর পেয়ে কাটাখালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার নিয়ে আসে। হামলাকারিদের ধরতে রাতে ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

রামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে এএসআই মাহাবুবকে ৩১ নং ওয়ার্ডে এবং কনেস্টেবল সুজনকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তবে কাটাখালি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন দাবি করেন, খিদিরপুর মধ্যচর (মিডিলচর) পূর্বপাড়ায় ৭ থেকে ৮ জন মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় তারা সামনে যাকে পেয়েছে তাকেই লাঠিপেটা করেছে। এক পর্যায়ে গ্রামের লোকজন ক্ষুদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত