চতুর্থ শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণ করলেন বাবা!

Share

সারাদেশ ডেস্কঃ

মাদারীপুর জেলার সদরে রকেট বিড়ি এলাকায় জয়নাল বেপারী (৪৩) নামে এক পাষণ্ড বাবা চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের ঘটনা উল্লেখ করে মামলা করেছেন মেয়েটির মা। মামলাটি করা হয়েছে মাদারীপুর সদর থানায়।
ঘটনা জানাজানি হওয়ার পরেই অভিযুক্ত জয়নাল আত্মগোপন করেছেন। শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রগুলো বলছে, ধর্ষণের শিকার শিশুটির মা মেয়েকে বাবার কাছে রেখে চিকিৎসার জন্য ঢাকা যায়। গত শুক্রবার রাতে বাবা নিজ মেয়েকে মুখ চেপে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েকে হুমকিও দেন। পরে চিকিৎসা শেষে শিশুটির মা মাদারীপুর ফিরে আসলে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপর শিশুর মা ধর্ষণের বিষয়টি জানালে শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাটি গোপন রাখার জন্য হুমকি ধামকি দেন।

পরে তার আত্মীয় যুবলীগ নেতা সুমন মোল্লার সহযোগীতায় মেয়েকে মাদারীপুর সদর থানায় নিয়ে যান মা।

সুমন মোল্লা বলেন, শিশুটির পরিবার অনেক গরীব। বিষয়টি আমি জানার পর ওদের থানায় নিয়ে গিয়ে মামলা করার পরামর্শ দেই। পরে সদর থানায় শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা এই পাষণ্ড পিতার সবোর্চ্চ শাস্তি দাবি করছি যাতে আর কেউ এই ধরনের অপকর্ম করার সাহস না পায়।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আমরা আসামি জয়নাল বেপারীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শিগগিরই গ্রেফতার করতে পারবো।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত