মিনিটে ৫০ হাজার ডলারেও নারাজ মেসি

Share

স্পোর্টস ডেস্কঃ 

প্রতি মিনিটের জন্য ৫০ হাজার ডলার করে পেতেন লিওনেল মেসি! কিন্তু ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল হওয়ায় টা আর হচ্ছেন। নিজের টুইটারে এই তথ্যটি জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল সাংবাদিক রয় নেমার।

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেরুজালেমে ম্যাচটি আয়োজন করতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে ১ মিলিয়ন ডলার দিয়েছে ইসরায়েল ফুটবল ফেডারেশন।

চুক্তি হিসেবে ম্যাচের পর আর্জেন্টিনার হাতে আরও ৩ মিলিয়ন ডলার তুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু সফর বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সেটি আর পাচ্ছে না। উল্টো ১ মিলিয়ন ডলার ফেরত দিয়ে দিতে হবে তাদের।

মেসি-মাচেরানোদের চাপে পড়েই এই প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। রাজনৈতিক চাপও একটা বড় কারণ।

ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটি নিয়ে প্রথম থেকেই ক্ষোভের সঞ্চার হয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর মধ্যে। প্রচুর আর্জেন্টাইন সমর্থক ও মানবাধিকার কর্মীরাও এই ম্যাচের তীব্র বিরোধিতা করছিলেন। ম্যাচটি খেললে মেসিরা ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের আগ্রাসী আচরণকে সমর্থন করা হবে বলেও কথা ওঠে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত