বীরগঞ্জের শবদলপুরের রকিউলকে ভুয়া র‍্যাব হিসেবে আটক

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকা থেকে রকিউল ইসলাম নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছেন র‌্যাব-১৩ সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক রকিউল ইসলাম (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির শবদলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন থেকে র‌্যাবের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, এসময় একটি মোবাইল, একটি সীম, একটি ভূয়া আইডি কার্ড এবং একটি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত