এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ব্যাংকে

Share

ডেস্ক রিপোর্টঃ 

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ভাতার সরকারি অংশের টাকার ৮টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির উপ-পরিচালক (সাধারন প্রশাসন) মো. শফিকুল ইসলাম সিদ্দিকী রোববার সমকালকে এ তথ্য জানান।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতনভাতার টাকা তুলতে পারবেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত